Views: 0

পিআইডি, রংপুর:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দুই দিনের সরকারি সফরে ২৬শে অক্টোবর (সোমবার) দিনাজপুর জেলায় আসছেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ২৬অক্টোবর (সোমবার) বিকাল ৫ টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে উত্তরাঞ্চলের সকল চাকরি প্রত্যাশীদের জন্য আয়োজিত ‘জব ফেয়ার’ অনুষ্ঠানস্থলের পূর্ব প্রস্তুতি কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রী ২৭শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় ‘জব ফেয়ার’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ওইদিন মন্ত্রী সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মো: মাহমুদুল হক স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।