• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬

Views: 2

 

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত থেকে বুধবার (৬ মে) ভোরের মধ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।-খবর তোলপাড়।

র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় র‍্যাবের ব্যাটালিয়ন সদর দপ্তরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। পরে তাকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক কয়েক বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার তাগিদে তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

ঘটনার সূত্রপাত হয় যখন শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে মা বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সামনে আসে। ১৮ এপ্রিল চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর শিশুটির মা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে নিজেকে নির্দোষ দাবি করতে দেখা যায়। তিনি বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হোক।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “আসামিকে আমাদের কাছে হস্তান্তরের পর দ্রুত আদালতে পাঠানো হবে।” পরিস্থিতি অনুযায়ী বুধবারই আদালতে সোপর্দ করা হতে পারে, না হলে বৃহস্পতিবার (৭ মে) পাঠানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর