সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নাগেশ্বরীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫


সংবাদদাতা,নাগেশ্বরী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাতেম আলী ওই ইউনিয়নের কুমোদপুর এলাকার মো. ছাফের আলীর ছেলে। পাশাপাশি তিনি পল্লিচিকিৎসক বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে হাতেম আলী নিজের জমিতে ধান কাঁটতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে হাতেম আলী গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো. মদিনা আলী জানান, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর