শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে জানালো দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা হবে বললো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বললো শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টিআইবি তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি ১০ দিনের সময় ট্রাম্পের, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুরে গৃহবধুকে ধর্ষন চেষ্টা, গ্রেপ্তার ১

প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪

এম এইচ শাহীন,উলিপুর(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের উলিপুরে গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার নাওডাঙ্গা গ্রামে। অভিযুক্ত উজ্জ্বল মিয়া ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে।

জানা গেছে, ওই গৃহবধুর (৩৪) স্বামী কাজ করার সুবাদে প্রায়দিন বাড়ির বাহিরে থাকেন। গৃহবধু কন্যা সন্তানসহ বাড়িতে থাকেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে প্রতিবেশি আব্দুল বাতেনের ছেলে উজ্জল মিয়া(৪০) ওই গৃহবধুকে প্রায়দিন কু-প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় উজ্জল মিয়া গৃহবধুকে বিভিন্ন হুমকি দিত। এক পর্যায়ে গৃহবধু অতিষ্ট হয়ে স্বামীকে বিষয়টি অবগত করেন। এতে উজ্জল মিয়া ক্ষিপ্ত হয়ে গত ৪ মে বিকালে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় গৃহবধুর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে উজ্জল মিয়া পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে মঙ্গলবার (১৪ মে) উজ্জল মিয়ার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এরপর থানার এসআই মিজানুর অভিযান চালিয়ে বুধবার (১৫ মে) ভোরে উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়ছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর