• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

Views: 0

 

হুমায়ুন কবির সূর্য:
এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি) এর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম।

গ্রাসরুট ফুটবল ডে’ উপলক্ষে জেলার ৯ উপজেলার ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে নানা ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচিতে মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে।

পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ ও অংশগ্রহণ ভবিষ্যতে দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর