• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর জেলহাজতে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬

Views: 9

 

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

এর আগে ভুক্তভোগী পুত্রপধূ বুধবার (৩ জুন) দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। ওমর আলী ওই গ্রামের নুহু নবী শেখের ছেলে। –সংবাদদাতা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশুসন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। ওই সময় শ্বশুর ওমর আলী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান ও এর বিচার দাবি করেন। এতে পরিবারের লোকজন গুরুত্ব না দেওয়ায় পরদিন রংপুরে বাবার বাড়ি চলে যান তিনি। পরে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভিকটিমকে একই দিন গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।


এই বিভাগের আরও খবর