সাইয়ারা দেখে কেঁদে অজ্ঞান দর্শক, সাতদিনেই বাজেটের ৪ গুণ আয়
প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগঘন গল্প নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’ দক্ষিণ এশিয়ায় তুমুল আলোচিত। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সিনেমাটি দেখে হলের দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন, কেউ কেউ আবার অতিরিক্ত আবেগে অজ্ঞান হয়ে পড়ছেন।-বিনোদন তোলপাড়।
আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই সিনেমাটি মুক্তির সাত দিনের মাথায় বাজেটের চেয়ে চার গুণ বেশি আয় করে ফেলেছে। বলিউড সূত্রে জানা গেছে, সাইয়ারা এরই মধ্যে ১৭২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে, যেখানে ছবিটির নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ৪০ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২১ কোটি ৫০ লাখ রুপি আয় করে। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ২৬ কোটি রুপি এবং তৃতীয় দিনে ৩৫ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম তিন দিনের আয় ছিল মোট ৮৩ কোটির আশেপাশে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় হয়েছে যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি ও ২১ কোটি ৫০ লাখ রুপি। সপ্তম দিনে, অর্থাৎ শুক্রবার, ছবিটি আয় করে ১৮ কোটি ৭৫ লাখ রুপি।
এই সপ্তাহে নতুন কোনো বড় বাজেটের ছবি মুক্তি না পাওয়ায় ‘সাইয়ারা’র দাপট অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। নতুন দুই মুখ আহান ও অনীতার অনবদ্য অভিনয় আর হৃদয়ছোঁয়া সংগীত দর্শককে নাড়িয়ে দিয়েছে। এজন্যই সিনেমাটি একদিকে যেমন আবেগের জোয়ার তুলেছে, তেমনি বক্স অফিসেও এনেছে ঝড়।









Chief Editor-Dipali Rani Roy