• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

Views: 3

ইসরায়েলের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলাকে শিক্ষামূলক জবাব হিসেবে বর্ণনা করে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে নতুন করে আগ্রাসন চললে আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।-খবর তোলপাড়।

সোমবার (৮ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানায়, সাম্প্রতিক হামলা ছিল একটি স্পষ্ট জবাব, যা থেকে জায়নবাদী শাসন ও তাদের সমর্থকদের শিক্ষা নেওয়া উচিত বলে তারা মনে করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই পর্যায়ের সামরিক অভিযান আপাতত সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে একইসঙ্গে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয় যে, যদি আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে—বিশেষ করে দক্ষিণ লেবাননে কোনো ধরনের হামলা চালানো হলে—তাহলে এর প্রতিক্রিয়া আগের চেয়ে আরও বেশি কঠোর ও ধ্বংসাত্মক হবে।

এর আগে, গতকাল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে হামলা চালিয়েছে, তার জবাব হিসেবেই উত্তর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর