• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিয়ের আগে পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক চরিত্রের দোষ নয়’ ব্রাজিলের সাথে ম্যাচের আগে মরক্কো শিবিরে ইনজুরির ধাক্কা বাংলাদেশের চব্বিশ ঘণ্টায় হামে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন, মৃত্যু ৬৪০ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট জানালো জামায়াত ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে জানিয়েছে ভারতীয় হাইকমিশনার সীমান্তে অপরাধ হলে ‘জিরো টলারেন্স’ নীতি, সিদ্ধান্ত বিজিবি ও বিএসএফ ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের দায়ে মমতার বিরুদ্ধে মামলা উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত রাজারহাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জামালপুর সীমান্তের সেই বৃদ্ধের পরিচয় মিলেছে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ব্রাজিলের সাথে ম্যাচের আগে মরক্কো শিবিরে ইনজুরির ধাক্কা

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই জোড়া ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে এরই মধ্যে বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন করেছে মরক্কো। উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দল থেকে ছিটকে গেছেন। রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন।-খবর তোলপাড়।

ফিফার আপডেট তালিকা অনুযায়ী তার পরিবর্তে মরক্কো দলে ডাক পেয়েছেন এ্যাঙ্গার্সের আমিনে সাবাই। অন্যদিকে মার্সেইর সেন্টার-ব্যাক অগার্ড ঊরুর অস্ত্রোপচারের কারণে মার্চের পর থেকে আর মাঠে নামতে পারেননি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি মরক্কো। যে কারণে টুর্নামেন্টের আগেই অগার্ডের পরিবর্তে মারওয়ানে সাদানেকে দলে ডাকা হয়েছে। যদিও এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মরক্কোর টিম ম্যানেজমেন্ট।

কিন্তু অধিনায়ক আশরাফ হাকিমি ইনজুরি আক্রান্ত দুই সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। পিএসজি তারকা হাকিমি লিখেছেন, ‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালোবাসি।’ আজ শনিবার দিবাগত রাত ৪টায় গ্রুপ-সি’র প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর