• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শাকিরার সাথে আর যারা মাতাবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

Views: 6

 

অবশেষে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশে ভিন্ন ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী উৎসব। মাঠের লড়াই শুরুর আগে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে বিশ্বকাপের মঞ্চ। এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা। তার সঙ্গে আরও আছেন কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে।– বিনোদন তোলপাড়।

মেক্সিকো সিটি

বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের প্রদর্শনী থাকবে। সংগীত পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন ‘ডাই ডাই’ শিরোনামের গান। এ ছাড়া ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলাও মঞ্চে উঠবেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বিরতিতেও পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে থাকবেন ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।

টরন্টো (১২ জুন)

পরদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। এই আয়োজনে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

লস অ্যাঞ্জেলেস (১২ জুন)

একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি উদ্বোধনী আয়োজন। এ অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ান তারকা রেমা এবং জনপ্রিয় শিল্পী টাইলা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনগুলোকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকাখচিত এই পরিবেশনাগুলোও বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর