সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

শেখ সমশের আলী,পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

বুধবার (৫নভেম্বর) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, শীতকালিন পেঁয়াজ ও চিনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রথম দফায় ১৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বারি-১৪ জাতের ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রনজিৎ কুমার পাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিহার রঞ্জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ লিমা আক্তার, সংবাদকর্মী, কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর