• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সীমান্তের শুন্যরেখায় সাত দিন ধরে আটকে আছে ৫ যুবক

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শুন্য রেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফ’র পুশইন চেষ্টার শিকার ৫ যুবক। এরমধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন। ঝড়-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নীচে নিদারুন কষ্টে দিন পার করছেন তারা। নেই তাদের প্রয়োজনীয় খাবার ব্যবস্থা কিংবা গোসলের পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও। এ দিকে দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি’র ও বিএসএফ।

গত রোববার (১৪জুন) ভোর সাড়ে ৫টায় গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএএসএফ। বিষয়টি টের পেয়ে বাঁধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের আশ্রয় হয় দু’দেশের সীমান্তের শুন্য রেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার ভোর বেলায় গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখা থেকে ২ শিশু ও তাদের বাবা- মাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, দু’দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের শুন্য রেখায় মানবেতর জীবন-যাপন করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেয়া হোক।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর