মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে লোডশেডিং থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

প্রকাশের সময়: সোমবার, ১ জুলাই, ২০২৪

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ বিদ্যুতের ভেলকিবাজী ও অসহনীয় লোডশেডিং থেকে মুক্তির দাবীতে মানববন্ধন হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় পীরগঞ্জ উপজেলা বাসী এর আয়োজন করেন। দীর্ঘদিন ধরে পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং হওয়ায় জন জীবন অতিষ্ট হয়ে পরেছে। পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের লেখাপাড়া মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। শতভাগ বিদ্যুৎ সরবরাহ করে জন জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পীরগঞ্জ উপজেলা বাসী মানববন্ধন করেন।

ওই সময় পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এন কে রানা, শিক্ষক সলেমান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান, সাংবাদিক বিষ্ণু পদ রায়, বাদল হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে ঠাকুরগাঁও পল্লিবিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাচ্চু মিঞা জানান বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে সরবরাহ করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিত স্বাভাবিক হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর