• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক বিশ্বমঞ্চে বিরল ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৫প্রতিষ্ঠান কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শিল্প ও ব্যাবসা খাতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

Views: 4

পিআইডি, রংপুর :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিল্প ও ব্যাবসা খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে উদ্যোক্তারা দ্রুত ও সহজে লাইসেন্স গ্রহণ করতে পারবেন, যা দেশে নতুন শিল্প ও ব্যাবসা প্রতিষ্ঠানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৬ জুন (শুক্রবার) বিকালে লালমনিরহাট চেম্বার ভবনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লাইসেন্স গ্রহণে অযথা হয়রানি ও জটিলতা দূর করা হবে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য।

তিনি আরো জানান, লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ব্যাবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে চেম্বারের সদস্য, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী কুড়িগ্রাম জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর