সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাধুলায় পৌর প্রশাসন এবং পৌরসভার কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। বিকালে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক বি. এম কুদরত এ-খুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আখতার, নির্বাহী প্রকৌশলী মো: আইয়ুব আলী। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মো: আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান পৌর প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার ভ্যাকসিনেটর আজমত আলী। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাকির হোসেন। অভিষেক অনুষ্ঠানের পর ভাওয়াইয়া, লালনগীতি, নৃত্য, আধুনিক গানের সমন্বয়ে পরিবেশন করা হয় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ আখতারুজ্জামান রাসেল, সহ-সভাপতি মো: আলী রেজা হিরণ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রবিন, কোষাধ্যক্ষ মো: মশিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রশিদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মো: মশিউর রহমান, কার্যকরী সদস্য মোছা: তৌহিদা পারভীন তিথি, মো: আনোয়ার হোসেন রাজু, মো: আবুল কাশেম। দিনব্যাপী অনুষ্ঠানে কুড়িগ্রাম পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যগণ অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর