সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন

প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম চরাঞ্চলসহ যেকোনো এলাকায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনীর বিশেষ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সেনাবাহিনী মহড়া করে। এ সময় সেনাবাহিনীর একটি বিশেষ টিম স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন করে।

হেলিকপ্টার র‌্যাপলিংসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

এসময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ জেলার উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর