সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

তারেক রহমানের উদ্দেশে কুড়িগ্রাম ছাত্রদল সভাপতির আবেগঘন স্ট্যাটাস

প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে তিনি জুলাই-আগস্টের একটি ছবি যুক্ত করেছেন।

স্ট্যাটাসে তিনি তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।

ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসের শুরুতে প্রিয় হাইকমান্ডকে উদ্দেশ করে তিনি বলেন, তারা শতভাগ আশাবাদী যে দেশ পরিচালনায় পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে না।

অন্যদের আদর করা কোনো সমস্যা নয়, তবে নিজেদের ত্যাগী নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না।

আমিমুল ইহসান উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সারা বাংলাদেশে ছাত্রদলের ‘সূর্য সৈনিকেরা জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, এসব ত্যাগী নেতাকর্মীই আন্দোলনের মূল শক্তি ছিলেন। তাই শপথ অনুষ্ঠানে তাদের পাশে রাখার মাধ্যমে প্রাপ্য সম্মান দেওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্রদল নেতাকর্মীদের অবদান যেন অবমূল্যায়ন না করা হয় এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পায়।

রাজনৈতিক অঙ্গনে তার এই স্ট্যাটাস ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই ছাত্রদলের নেতাকর্মীদের ত্যাগের বিষয়টি সামনে আনার জন্য আমিমুল ইহসানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বলেন, জুলাই-আগস্ট একদিনে আসেনি।
বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা রেজিম পতনে ছাত্রদলের নেতৃবৃন্দ যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়। তারই ফলাফলে আসে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান।

তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশের রাজনীতির ইতিহাস যারা লিখবেন, তাদের অবশ্যই ছাত্রদলের অবদান সম্মুখভাবে লিখতে হবে। আমরা নিজেদের স্বর্ণালী ভবিষ্যৎ বিসর্জন দিয়ে, নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে এই আন্দোলনের ভিত রচনা করেছি। ছাত্রদলকে বাদ দিয়ে বাংলাদেশের নব ইতিহাস কারো কাছেই কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর