সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শেখ হাসিনার চাচা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬


সংবাদদাতা, গোপালগঞ্জ:

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় একটি অ্যাম্বুল্যান্সে তার মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয়-স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেখ কবির হোসেনকে ‘গার্ড অব অর্নার’ দেওয়া হয়।
তারপর সেখানে অনুষ্ঠিত হয় জানাজা।

এতে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার আপন চাচাতো ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর