সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে “চিলমারী প্রেসক্লাবের” ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে “চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে প্রেসক্লাব কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিলমারী প্রেসক্লাবের সভাপতি, নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সাবেক সভাপতি রাশেদুল আলম বাদল। আরও বক্তব্য রাখেন,

প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্মণ, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আরো অনেকে। বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন। পরে আলোচনা শেষে কেক কাটা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর