শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দুধ দিয়ে স্বামীর গোসল !

প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪

চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন এক স্বামী। দুধ দিয়ে গোসল করা যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক।

বুধবার (৩ জুলাই) চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগনপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা।-খবর তোলপাড় ।

জানা গেছে, স্বামী সেকেন্দার আলীর খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পরকীয়া করে আসছিলেন। বিষয়টি স্বামী হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমিক মাজেদুল ইসলামের বিয়ে দেন সেকেন্দার। পরে তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আব্বাস আলীর ছেলে সেকেন্দার আলীর স্ত্রী তিন সন্তানের জননী। সেকেন্দার আলীর নিষেধ সত্ত্বেও একই গ্রামের মিলন হোসেনের ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকেন ওই নারী। ব্যাপারটি ধরার জন্য গত ৩ জুলাই বুধবার সন্ধ্যায় ওৎ পেতে থাকেন সেকেন্দার। এক পর্যায়ে তাদের অবৈধ সম্পর্ক তিনি হাতেনাতে ধরে ফেলেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় সেকেন্দার স্ত্রীকে পরকীয়া প্রেমিক মাজেদুলের সঙ্গে বিয়ে দেন এবং পরদিন তিনি দুধ দিয়ে গোসল করেন।

দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, গ্রামবাসীর সাহযোগিতায় বিয়ে দেয়া হয়েছে। তাদের বিয়ে দিতে পেরে যেন একটি বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর