• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই ব্রাজিলের বিপক্ষে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো! কোচিং সেন্টারের ছাদ ধসে কমপক্ষে ১৪ শিশু নিহত, আহত অনেক ভারতে ট্রাকে ধাক্কা দিয়ে মুহূর্তেরই বাসে আগুন: নিহত ৮, আহত ২৪ বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকবে বডি-ওর্ন ক্যামেরা ২০২৭ সালের হজের জন্য শুরু হয়েছে প্রাক-নিবন্ধন বাংলাদেশে ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।-খবর তোলপাড়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আপাতত এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বাংলাদেশ। কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়াকে তৃতীয় কোনো দেশের উদ্বেগের কারণ হিসেবে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার বিষয়টি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে।

পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে।

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশগ্রহণকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সুসম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর