• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব রাজারহাট-আনন্দবাজার রাস্তা নয়, যেন দুর্ভোগের প্রতিচ্ছবি: ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন লাখ টাকার সুপারি বাগানে তাণ্ডব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ প্রবল বৃষ্টি উপেক্ষা করেই আমিরের বিয়ের প্রস্তুতি বাংলাদেশের সব হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে জোর বিতর্ক। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ, এমনকী হাতাহাতি।
শেষ ষোলোর ম্যাচে ফুটবলে যতটা না শিরোনামে আসছে তারচেয়েও বেশি শিরোনামে বিতর্ক। এমন পরিস্থিতি তৈরি হল যে প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিল ম্যাচ শেষে ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের দিকে বল ছুড়ে মারলেন। এমনকী ম্যাচ শেষে গিলের সঙ্গে করমর্দনও করলেন না এমবাপ্পে।

গত শনিবার রাতে শেষ ষোলর ম্যাচে কঠিন পরীক্ষায় পড়ে ফ্রান্স।-খবর তোলপাড়।
প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ কষ্ট করতে হয় দিদিয়ের দেশঁর দলকে। আগাগোড়া দাপট বজায় রাখলেও গোলের দেখা মিলল ৭০ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। শারীরিক ফুটবল ও আটসাঁট রক্ষণে প্যারাগুয়ে এতটাই বেগ দেয় ফ্রান্সকে যে ফরাসি ফুটবলাররা রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন।

ম্যাচের শেষে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে সমর্থকদের দিকে তাকিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতেছে। ঠিক সেসময় প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিলকে দেখা যায় একটি বল এমবাপের দিকে ছুড়ে মারতে।

কেন এমন করলেন তিনি? প্যারাগুয়ে গোলরক্ষক বলছেন, এমবাপে আমাকে রীতিমতো বিরক্ত করে দিয়েছিল। ম্যাচ শেষে আমি ওর সঙ্গে করমর্দন করতে চেয়েছিলাম কিন্তু ও আমাকে উপেক্ষা করে। তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। তবে বিতর্কটা ওখানেই শেষ হয়েছে।

গিল যতই দাবি করুন বিতর্ক ওখানেই শেষ, ব্যাপারটা ওখানেই থামেনি। ফরাসি ফুটবলাররা পরে প্যারাগুয়েকে তোপ দেগেছেন। এমনকী ফিফাও বিষয়টি খতিয়ে দেখেছে বলে জানা গেছে।

এদিকে জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেননি ফ্রান্সের কোচ-খেলোয়াড়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর