• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দাদির জন্য বিশ্বকাপ জিততে চান ভিনি

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬

Views: 5

বিশ্বকাপ তিন ম্যাচে চার গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রয়েছেন দারুণ ছন্দেও। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিজের দাদীর জন্য বিশ্বকাপটি জিততে চান। ব্রাজিলের ফরোয়ার্ড ভিনি জুনিয়র গত রোববার ‘ডোমিঙ্গাঁও কোম হাক’ অনুষ্ঠানে উপস্থিত হন।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর এই সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের এই তারকা দুটি গোল করেন। সাক্ষাৎকারে নিজের দাদি ডোনা নিলজা সম্পর্কে কথা বলতে গিয়ে ভিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পাশাপাশি তিনি জানান, ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্নই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। ম্যাচের পর ভিনির দাদি ডোনা নিলজা তার জন্য একটি বার্তা পাঠান। সেই বার্তা শুনে লুসিয়ানো হাকের পাশে বসেই চোখের পানি ধরে রাখতে পারেননি ভিনি।-খবর তোলপাড়।

তিনি জানান, ১৬ বছর বয়স পর্যন্ত তিনি দাদির সঙ্গেই থাকতেন। ভিনি বলেন, ‘তিনি আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষদের একজন। বাবা সব সময় দূরে থাকতেন, তাই মা, ভাইবোন আর দাদির সঙ্গেই বড় হয়েছি। আমাদের বাড়ি ছোট ছিল, তাই অনেক দিন দাদির সঙ্গেই ঘুমিয়েছি। তিনি আমার জীবনে অসাধারণ প্রভাব ফেলেছেন। আমি জানি, এক সময় সবাইকে চলে যেতে হয়। তাই তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। আমার স্বপ্ন পূরণের জন্য তারা সবকিছু করেছেন। আজ তাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে মূল্যবান কিছু নেই।’

মাঠের ভেতর-বাইরে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই নিয়েও কথা বলেন ভিনি। তার উদ্যোগে প্রণীত ‘ভিনি জুনিয়র আইন’ অনুযায়ী, বর্ণবাদী অঙ্গভঙ্গি করলে খেলোয়াড়দের মাঠ থেকে বহিষ্কার করা হতে পারে। এই বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ম্যাচে প্যারাগুয়ের আলমিরন এমন আচরণের কারণে লাল কার্ড দেখেছিলেন।

ভিনির ভাষায়, ‘মাঠের বাইরের এই অর্জনগুলো আমার কাছে মাঠের সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আমি আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। পরিবর্তন ধীরে হলেও হচ্ছে, আর আমি চাই পরবর্তী প্রজন্ম যেন এই কষ্টের মুখোমুখি না হয়। আমার সাত বছরের একটি ছোট ভাই আছে। আমি চাই সে যেন কখনো বর্ণবাদের শিকার না হয়। মাঠে বড় কিছু করতে চাই; কিন্তু একই সঙ্গে সেই সব কৃষ্ণাঙ্গ তরুণদের অনুপ্রাণিত করতে চাই, যাদের কণ্ঠস্বর আমার মতো শক্তিশালী নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর