• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার সংবিধানে ফিরল বাংলাদেশের গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা, পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে মারা গেছে ৭ জন “নদী আমাগো বাজানরেও ছাড়লো না” তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে ভয়াবহ ভাঙন পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৩০ অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী তারজালের বেষ্টনী দিয়ে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট বড় আকারের গাঁজা গাছ চাষ করে আসছিলেন ঐএলাকার চিহ্নিত মাদক কারবারি মৃত জাফর আলীর ছেলে জামাল উদ্দিন ও তার পুত্র রুবেল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশসহ সহকারী পুলিশ সুপার সার্কেল মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে অভিযানকালে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদককারবারি পিতাপুত্র।

উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর