শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সুপারি বাগানে নারীকে গলাকেটে হত্যা

প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

সংবাদদাতা, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে গেলে মিনু বেগম (৪৬) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মায়ের শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত মিনুর মেয়ে শিলা আক্তার ও ছেলে মো. শিমুল।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেছেন।

মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।

নিহত মিনুর বোন পারভিন আক্তার, জা রেজিয়া বেগম ও ভাতিজা আরিফ হোসেন জানায়, দুপুর ১টার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যায়। প্রায়ই তিনি খোল খুঁজতে যেত। আবার বিকেলের মধ্যেই চলে আসতো। কিন্তু আজ বিকেল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। এতে মাগরিবের পর ফের খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যার বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনরা।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর