• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাঁশঝাড়ে মিলল ভারতীয় প্যান্ট পিস ও জিরা

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

Views: 3

সংবাদদাতা, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সীমান্তবর্তী ধনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় প্যান্ট পিস ও জিরা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কচাকাটা ইউনিয়নের চর ধনিরামপুর গ্রামের নদীসংলগ্ন একটি বাঁশঝাড়ে এ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় মো. খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে ভারত থেকে চোরাইপথে আনা পণ্য মজুদ করা হচ্ছিল।

পুলিশ নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৯৫০ মিটার ভারতীয় বিমল ব্র্যান্ডের প্যান্ট পিস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া প্রায় ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উদ্ধার হওয়া পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর