• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের ৪ হত্যা: প্রীতিলতা রাত ২টা ৪০ মিনিটে তার বোনকে ফোন করেছিলেন কেন? সুপরিচিত আর্টিস্ট আবুল কাশেম আর নেই নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশা —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি: বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস ৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারা বাংলাদেশে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়াধীন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

Views: 0

ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম মন্ডল ও সেক্রেটারি মোস্তাফিজার রহমান মোস্তফা

হুমায়ুন কবির সূর্য:

৩০বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সদস্য পদে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’-এর প্রার্থীরা জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে দুটি প্যানেলে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’ থেকে সাতজন প্রার্থী অংশ নেন। অপরদিকে চারজন প্রার্থী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তাদের কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। নির্বাচনে অংশ নেওয়া ওই প্রার্থীদের এনসিপি সমর্থিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন চৌধুরী পান ২৫ ভোট। সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।

সদস্য পদে বিএনপি সমর্থিত মো. কফিল উদ্দিন আহমেদ ৪২৪, শফিকুল ইসলাম বেবু ৪২৭, মো. জহরুল আলম ৪২৬, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১ এবং হাসান জুবায়ের হিমেল ৪৩৩ ভোট পেয়েছেন। অপরদিকে এনসিপি সমর্থিত মো. মাসুম মিয়া ৩৬, মাহমুদুল হাসান ২৪ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মতিয়ার রহমান ১৬ ও নাহিদ হাসান ২৮ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, দীর্ঘদিন পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নির্বাচনে সদস্যরা যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রাখতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করে দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ফলাফল ঘোষণার পর বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নতুন কার্যনির্বাহী পরিষদ রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর