• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

Views: 4

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মেকুরটারী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আবু বক্কর উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(৯সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবু বক্কর তাঁর আত্মীয় একই নামের জোলা বক্করের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকায় শিশুটি দরজা খুলে তাঁকে ঘরে বসতে দেয়। একপর্যায়ে বাড়িটি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশের গোয়ালঘরে কাজ করা তার জেঠিমা ছুটে আসেন। তিনি ঘরের ভেতরে আবু বক্করকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে জানান। পরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পরে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ^র ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাজারহাট থানায় নির্যাতিত শিশুর বাবা শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর