• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

মুম্বাইয়ের কোনো একটি দোকানে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তার পরনে ছিল সাদা পোশাক, চোখে কালো রোদচশমা। তাকে ঘিরে ছিলেন বেশ কয়েকজন চিত্রগ্রাহকও। -বিনোদন তোলপাড়।

তাদের দেখে অভিনেত্রীর সহকারীরা ছাতা দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে এক ফটোসাংবাদিক ক্যামেরা নিয়ে তারা সুতারিয়ার খুব কাছে চলে আসেন। এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে অভিনেত্রী তার ক্যামেরাটি হাত দিয়ে সরিয়ে দেন। তারপর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সটান দোকানের ভেতরে চলে যান তিনি। এ ঘটনাটির সময় কেউ কেউ আবার তারা সুতারিয়ার নাম ধরেও ডাকাডাকি করছিলেন।

এমনকি অভিনেত্রী বিরক্ত হওয়ার পরও কয়েকজন তাকে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেরই বক্তব্য- ছবি তোলার নামে তারা সুতারিয়ার ব্যক্তিগত পরিসরে এভাবে ঢ়ুকে পড়া ঠিক হয়নি। এক নেটিজেন লিখেছেন- ফটোসাংবাদিকরা এমনভাবে তারাকে ডাকছিলেন, যেন তিনি তাদের পরিচিত কেউ। আরেক নেটিজেন লিখেছেন-ব্যক্তিগত পরিসর বলে যে একটা বিষয় রয়েছে, পাপারাজ্জিরা সেটাই বোঝেন না। আবার কেউ কেউ তারা সুতারিয়ার প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন।

তাদের বক্তব্য, ক্যামেরা নিয়ে এতটা কাছে চলে আসার পর অভিনেত্রীর ক্যামেরা সরিয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নয়। বরং আরও কড়াভাবে প্রতিবাদ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন অনেকেই। উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি তারাকে দর্শক দেখেছে ‘টক্সিক’ সিনেমায়। টাইগার শ্রফ ও অনন্যা পান্ডের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন তারা সুতারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর