• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মা হলো লেডি গাগা

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

বাগদান সম্পন্ন হওয়া মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা লেডি গাগা। এর আগে মা হওয়া প্রসঙ্গে বিভিন্ন সময় কথা বললেও এবার সত্যিই মা হলেন এই মার্কিন গায়িকা।

‘পেজ সিক্স’-এর তথ্য অনুযায়ী, গ্র্যামি ও অস্কারজয়ী এই তারকা এবং পোলানস্কি এখন অভিভাবক। তবে দম্পতি হিসেবে তারা নিজেদের সম্পর্কটি মূলত গোপনেই রেখেছেন। এখন পর্যন্ত গাগা বা পোলানস্কি কেউই তাদের সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।-বিনোদন তোলপাড়।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় এই জুটিকে তাদের সন্তানের সঙ্গে দেখা গেছে। গাগা ও পোলানস্কি হাঁটতে বের হওয়ার সময় গাগাকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখতে দেখা যায়। সন্তানের সঙ্গে এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি।

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির ২০১৯ সালের দিকে ডেটিং শুরু করেন এবং পরের বছর তাদের সম্পর্কটি প্রকাশ্যে আসে। এরপর ২০২৪ সালে পোলানস্কি গাগাকে প্রপোজ করেন।

সূত্র: উইয়ন নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর