• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার। নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটক কৃত ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানার নড়াইল সদর থানা পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন।

এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়। ১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তাদের কাছে এসব দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আটক ব্যক্তিরা কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে থাকা অস্ত্রের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর