• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১জন

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Views: 0

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে “জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে হুরমুজ আলী(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

​বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে উপজেলার “নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চরে” নয়াব আলীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দা “সেলিম মেম্বার ও তোতা মিয়ার” গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। সম্প্রতি ঐ মামলাটির রায় সেলিম মেম্বারের পক্ষে আসেন। রায় পাওয়ার পরেও তারা জমি দখলের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখল করতে গেলে, তোতা মিয়ার গ্রুপ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে ঘটনাস্থলেই হুরমুজ আলী মারা যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে- গ্রাম পুলিশ গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি বর্তমানে ঘটনাস্থলেই অবস্থান করছি।

​এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব বলে জানান তিনি।
​এদিকে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটলেও রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর