• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে আগাছা নাশক বিষ স্প্রে করে বেগুন ক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা হলো আটোয়ারীতে মোগলহাট বন্দর পুনরায় চালু ও নদীভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ: —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৩৪ হাজার টাকা জরিমানা আদায় কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার বাংলাদেশে হাম উপসর্গে আরও ৮ প্রাণহানি হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা যা জানালো আখতারুজ্জামান শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৩৪ হাজার টাকা জরিমানা আদায়

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

Views: 0

আব্দুল মালেক উলিপুর:
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে পাঁচজনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুড়িগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫৪ ধারায় পাঁচজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলেন-ধামশ্রেনীর হাবিবুর রহমান, থেতরাইয়ের সন্তোষ কুমার রায়, মসজিদুল হুদা মোড়ের আব্দুস সাত্তার, কৃষ্ণমঙ্গলের আব্দুল খালেক ও উলিপুরের শাওন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর