• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ ৪ দেশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফলাফল আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি, আটক ৪ কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন লাল, সদস্য সচিব সফল দাশ

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Views: 8

বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদ’ নামে নতুন একটি ইউনিট গঠন করেছে বাংলাদেশ সনাতন পার্টি।-খবর তোলপাড়।

নবগঠিত বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের অ্যাডভোকেট তরুন লাল বেগী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার অ্যাডভোকেট সফল দাশ। এ ছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট অজয় টিকাকর, অ্যাডভোকেট বিমল চন্দ্র রায় ও অ্যাডভোকেট আকাশ দাস।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সম্মেলনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শ্রী অনুপ কুমার সাহার সভাপ‌তি‌ত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা দ‌ক্ষিন সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প্রশাসক আবদুস সালাম। স‌ম্মেলন সঞ্চালনা ক‌রেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।

নবগঠিত এই পরিষদের মাধ্যমে দেশের নিপীড়িত ও অসহায় মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর