• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোকগমন

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Views: 4

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও নাজিমখান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুকুল কোঙর (৫২) পরলোকগমন করেছেন। গত শুক্রবার রাত ২টার দিকে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মুকুল কোঙর উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের সাহেববাড়ির মৃত খোকা কোঙরের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

শনিবার(১০ অক্টোবর) দুপুর ১২টায় সোমনারায়ণ গ্রামের পারিবারিক সাহেববাড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর অকালমৃত্যুতে প্রেসক্লাব রাজারহাটের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে পৃথক শোকবার্তায় প্রয়াত মুকুল কোঙরের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর