Views: 6

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। অন্যদিকে, ওই দিন ডব্লিউটিআই তেলের দাম ৬৭ সেন্ট কমেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে অবস্থিত আরও কয়েকটি মার্কিন কূটনৈতিক স্থাপনা থেকে কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সৌদি আরবে নতুন করে হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জ্বালানি তেলের বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা গেল।