• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা তাসভীর উল ইসলাম

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

Views: 7

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম।-খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পুজা মণ্ডপগুলোতে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তাসভীর উল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন করবেন—এটাই আমাদের ঐতিহ্য। যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে দিকে বিএনপির নেতাকমীরা সজাগ রয়েছে।

এসময় উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ, উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী,সদস্য সচিব হায়দার আলী মিঞাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর