• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে এত সমস্যা, তারেককে নিয়েই কেন আলোচনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি আমার সমর্থনেই নির্বাচনে ভালো করেছেন নেতানিয়াহু: ট্রাম্প স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০ কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জয় করলো বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ: জাপান জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা ও মনোজগতে পরিবর্তন আসবে—সমাজকল্যাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Views: 3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।-খবর সংবাদদাতা, জাবি।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রথম সভায় ১০ থেকে ২১ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবারও ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

আলী রেজা আরও জানান, এবারও ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

এর আগে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে গত ৮ জুলাই চারটি উপকমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র ও সময় পাওয়া, অতিরিক্ত ব্যয় এবং অন্যান্য জটিলতার কারণে এবার বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটে আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলতি শিক্ষাবর্ষে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম।


এই বিভাগের আরও খবর