• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে এত সমস্যা, তারেককে নিয়েই কেন আলোচনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি আমার সমর্থনেই নির্বাচনে ভালো করেছেন নেতানিয়াহু: ট্রাম্প স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০ কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জয় করলো বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ: জাপান জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা ও মনোজগতে পরিবর্তন আসবে—সমাজকল্যাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Views: 0

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।-খবর সংবাদদাতা, ঝিনাইদহ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাসন জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল প্রমুখ।

সভায় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের বীরত্বগাঁথা নিয়ে আলোচনা ও স্মৃতিরোমন্থন করেন বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের সকল প্রয়াত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।


এই বিভাগের আরও খবর