• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় কারাগারে দুইদিনে দুই হাজতির মৃত্যু ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

Views: 2

নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে রাজনৈতিক দলের প্রতি সমর্থন ও প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকতে পারে। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।-খবর তোলপাড়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তা সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে এসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনি ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছে। তাই সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করাই সরকারের প্রত্যাশা।

সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করা উচিত নয়। দেশের যেকোনো স্থানে, জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

তিনি বলেন, সরকারি প্রশাসন যত বেশি দক্ষ হবে, সরকারের কার্যক্রমও তত বেশি সফল হবে। একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি। কাজের ধরন ও কর্মস্থল আলাদা হলেও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।

নাগরিকদের হয়রানি না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো বয়সের নাগরিক সহযোগিতার জন্য সরকারি দপ্তরে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

এ প্রসঙ্গে তিনি ‘গোল্ডেন রুল’ উল্লেখ করে বলেন, ‘Treat others how you want to be treated.’ অর্থাৎ, নিজের সঙ্গে অন্যের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করেন, সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গেও কর্মকর্তাদের তেমন আচরণ করতে হবে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের অবশ্যই বিধিবদ্ধ নিয়ম ও আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের সময় নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করাও গুরুত্বপূর্ণ। কোনো আবেদনপত্রে ভুল থাকলে শুধু সংশোধন করতে বলার পরিবর্তে ভুলটি নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া এবং কোথায় গিয়ে তা সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়াই মানবিক ও আন্তরিক আচরণের পরিচয়।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সবশেষে পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পরে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন তিনি।


এই বিভাগের আরও খবর