• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Views: 26

পিএম সৈকত: 

বাবার ভেঙে দেওয়া মোবাইল ফোন নিয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আশামিন (২০) নামে এক তরুণী। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশামিন ওই এলাকার আলম মিয়ার মেয়ে। এক বছর আগে তাঁর বিয়ে হলেও কিছুদিনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় কথা বলা নিয়ে বিরক্ত হয়ে বুধবার সকালে বাবা তাঁর দেওয়া মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে সবার অগোচরে শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

বাড়িতে ফিরে তাঁর মা ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা মরদেহ নামিয়ে রাখেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর