• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Views: 0

প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো।-খবর তোলপাড়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, সিপাহী বিপ্লব না হলে দেশ পুতুল সরকারের অধীনে পরিচালিত হতো এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হয়তো এখনো চলত। তাঁর ভাষায়, ‘প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর মানুষের আশা-আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। তৎকালীন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, তাঁর আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তবে তিনি দেশকে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে প্রতীকী মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘ফ্যাসিস্টকে আমরা আর ফিরে আসতে দেবো না।’

আলোচনা সভায় তাঁতশিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব হাজী মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এই বিভাগের আরও খবর