• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মিস ইউনিভার্সের লড়াইয়ে ভোট চাইলেন মাহি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Views: 1

মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিংয়ে বাংলাদেশকে শীর্ষে নিতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র পক্ষে সামিরা খান মাহি।-বিনোদন তোলপাড়।

আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। শুরু হয়ে গেছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং, আর এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি ভক্তদের উদ্দেশে লিখেছেন, “চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে!” ভোট দেওয়ার নিয়ম হিসেবে তিনি জানান, প্রথমে App Store বা Google Play Store থেকে MU FAN অ্যাপটি ডাউনলোড করতে হবে।

এরপর অ্যাপটি ওপেন করে Vote অপশনে গিয়ে Miss Universe Bangladesh নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দেওয়া যাবে। উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীতে এক জমকালো আয়োজনে মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

এই অর্জনের সুবাদে ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চে লড়বেন মাহি।


এই বিভাগের আরও খবর