• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিনা জামানতে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ৪.৫ টন ধান উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হঠাৎ বন্ধ হয়ে গেল ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী খাবার উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু ‘চরের মানুষ বাজেট চেনে না,চর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় চায় কুড়িগ্রামবাসী জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. তরিকুল ইসলামকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন, ইউনিয়ন পরিষদ ঘেরাও ও ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা বাজারে আয়োজিত এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গুদাম থেকে ইউনিসেফের লোগোসংবলিত সরকারি মালামাল চুরি করে রৌমারী বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রির গুরুতর অভিযোগ ওঠে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ওই চোরাই মালামালগুলো জব্দ করে। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ফেঁসে যাওয়ার ভয়ে ওই জব্দকৃত মালামালগুলো থানা থেকে পূণরায় জনস্বাস্থ্য অফিসে নিয়ে আসেন। পরে চুরির অপবাদ ঢাকতে তিনি বাদি হয়ে ৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির মামলা করেন। ওই মামলা এখনও চলমান রয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর উপজেলা প্রশাসন বিতর্কিত ওই কর্মকর্তার নাম একক প্রস্তাবনা হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করেন তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম প্রশাসকের দায়িত্ব নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদে যোগদান করায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত তরিকুল ইসলাম একজন ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তি। জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকারি সংস্থার মালামাল চুরির সাথে জড়িত একজন বিতর্কিত ব্যক্তিকে ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে মেনে নেওয়া হবে না। অবিলম্বে তাকে অপসারণ করে সৎ ও নিরপেক্ষ কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, জোবায়দুল ইসলাম জোবায়েদ, মোতালেব মিয়া, মুকুল মিয়া, আজাদ হোসেন, সোলাইমান হোসেন, আব্দুর রহিম, লাভলু মিয়া প্রমূখ।


এই বিভাগের আরও খবর