• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিনা জামানতে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ৪.৫ টন ধান উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হঠাৎ বন্ধ হয়ে গেল ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী খাবার উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু ‘চরের মানুষ বাজেট চেনে না,চর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় চায় কুড়িগ্রামবাসী জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
Oplus_131072

Views: 1

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা মহিউল ইসলাম লিংকনকে হত্যাচেষ্টা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম রাজ্জাক (৩৫) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেলহাজ‌তে পাঠা‌নো হয়। রাজ্জাক সাহেবের আলগা ইউনিয়নের কচাবাচা জাহাজের আলগা কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত।-খবর সংবাদদাতা,উলিপুর (কুড়িগ্রাম)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া ইউনিয়নের কদমেরতল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মহিউল ইসলাম লিংকন। পথে রাজ্জাক, তার ছোট ভাই রেজাউল করিম সরকারসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন তাঁর পথরোধ করেন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে রাজ্জাক তার দোকান থেকে ধারালো চাকু এনে লিংকনের গলায় ধরে হত্যার হুমকি দেন। এ সময় তার পকেটে থাকা সাব-ঠিকাদারি কাজের ৬৬ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে রেজাউল করিম সরকার লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষ‌য়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. নুরুল হুদা বলেন, আজ তিনি ছুটিতে ছিলেন। পরে তার সহকর্মীদের মাধ্যমে জানতে পারি, আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তার ও পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর