• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিনা জামানতে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ৪.৫ টন ধান উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হঠাৎ বন্ধ হয়ে গেল ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী খাবার উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু ‘চরের মানুষ বাজেট চেনে না,চর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় চায় কুড়িগ্রামবাসী জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Views: 1

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য লক হয়ে রয়েছে। এতে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি কাজেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে একাধিকবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।

একাধিকবার ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, তাঁদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হয়। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রেখে পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হচ্ছে। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয়।

কতদিন ধরে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট শাখা। কর্মকর্তাদের ভাষ্য, লক হওয়া এনআইডির সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে যেসব নাগরিক তাঁদের লক হওয়া এনআইডি নিয়ে ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাঁদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে এনআইডি আনলক করার জন্য নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হচ্ছে। এতে দূরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা কমাতে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।


এই বিভাগের আরও খবর