• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 6

বাংলাদেশের ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।-খবর তোলপাড়।

শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, সোমবার মজুরি বোর্ডের সভায় পোশাক কারখানার মালিকরা লিখিত প্রস্তাব দেবেন। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনা করার যৌক্তিকতা নেই।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির নেতারা।


এই বিভাগের আরও খবর