• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন পেল নতুন সরকারি মেডিকেল কলেজ এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো আওয়ামী লীগ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকদের বাড়তি বেতন শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ বাংলাদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

আকাশে ভোর থেকে ঢেকে থাকছে হালকা কুয়াশায়, নেই রোদের দেখা। সঙ্গে বইছে হিমেল বাতাস। টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় কুড়িগ্রামে অনুভূত হচ্ছে শীতের আগমনি বার্তা। আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষিশ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। অন্যদিকে শীতের আগাম উপস্থিতিতে বাড়তে শুরু করেছে গরম কাপড় ও লেপ-তোষকের চাহিদা।

স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরেই উপজেলাটির আবহাওয়া নিম্নমুখী। সোমবার (১৬ নভেম্বর) থেকে সূর্যের দেখা মিলছে না। মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলোও পৌঁছাচ্ছে না মাটিতে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি ও দিনমজুরির কাজে নিয়োজিত মানুষকে ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে মাঠে নামতে হচ্ছে। ভোরের কুয়াশা আর ঠান্ডা বাতাসের মধ্যে কাজ করতে গিয়ে বাড়ছে দুর্ভোগ।

মঙ্গলবার(১৭নভেম্বর) সকালে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বলেন, ‘আজ ও কাল বেলার(সূর্য) দেখা পাওয়া যায়নি। গতকালের চেয়ে আজ ঠান্ডা বেশি। ঠান্ডার মধ্যে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তারপরও পেটের দায়ে মাঠে নামতে হয়েছে।’

একই এলাকায় ফুলকপি তুলছিলেন কৃষক আজমত আলী। শীতের অনুভূতি জানাতে গিয়ে আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘বাহে, ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে গেলে হাত অবস হয়া যায়।’

এদিকে তাপমাত্রা কমে আসায় লেপ-তোষকের দোকান ও কারিগরদের ব্যস্ততা বাড়ছে। লেপ-তোষকের কারিগর হাসানুর রহমান বলেন, ‘দুই দিন ধরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ কারণে মানুষ লেপ-তোশক তৈরি করতে আসছেন। আগের চেয়ে চাহিদা বেড়েছে। অর্ডারও ভালো পাওয়া যাচ্ছে।’

লেপ-তোশক তৈরির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘এবার শীত ও ঠান্ডা আগেভাগেই শুরু হয়েছে। তাই অনেকেই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই লেপ-তোশক তৈরি করে নিচ্ছেন। আগাম অর্ডারও আসছে।’

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় এ অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এসেছে এবং তাপমাত্রা কমেছে। তাই হিমায়ে থেকে হিমেল হাওয়া আসার ঠান্ডা বেশী অনুভূত হচ্ছে। এ পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত বিরাজ করতে পারে।


এই বিভাগের আরও খবর