• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গেমারদের জন্য সুখবর, মুক্তি পেল জিটিএ-৬

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Views: 1

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’ বা জিটিএর নতুন সংস্করণ জিটিএ-৬। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স এবং এস কনসোলে গেমটি উন্মুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।-খবর তোলপাড়।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল সিরিজটির আগের সংস্করণ জিটিএ-৫। এরপর থেকেই নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন গেমাররা। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন গেমটি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে গেমটি খেলার জন্য কাজ থেকেও ছুটি নিয়েছেন।

নতুন গেমটির গল্পের কেন্দ্রে রয়েছে দুই চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস। অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এই যুগলকে ঘিরেই এগিয়ে যাবে কাহিনি। গেমটির পটভূমি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের কাল্পনিক লিওনিডা অঙ্গরাজ্যে। এর অন্যতম প্রধান শহর ভাইস সিটি, যা বাস্তবের মায়ামি শহরের আদলে তৈরি।

নতুন সংস্করণে শহর, চরিত্র ও পরিবেশকে আরও বাস্তবসম্মত করে তোলার ওপর গুরুত্ব দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। গেমটিতে ছয়টি অঞ্চল রয়েছে। এর মধ্যে আছে ভাইস সিটি, লিওনিডা কি, গ্রাসরিভার্স, পোর্ট গেলহর্ন, অ্যামব্রোসিয়া ও মাউন্ট কালাগা।

গেমটিতে প্রথমবারের মতো মূল চরিত্র হিসেবে একজন নারীকে যুক্ত করা হয়েছে। লুসিয়া কামিনোসের চরিত্রে খেলোয়াড়েরা গল্পের বড় অংশের নিয়ন্ত্রণ পাবেন। তার পাশাপাশি জেসন ডুভালের চরিত্রেও খেলার সুযোগ থাকবে।

জিটিএ-৬-এর মুক্তি ঘিরে গেমিং শিল্পেও বড় ধরনের ব্যবসায়িক প্রত্যাশা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গেমটির বিক্রি থেকে সনি ও প্লেস্টেশন বড় অঙ্কের আয় করতে পারে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।

আপাতত গেমটি প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স এবং এসের জন্য পাওয়া যাচ্ছে। পিসি সংস্করণ প্রকাশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।

সূত্র: রয়টার্স


এই বিভাগের আরও খবর