• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আধুনিক বিশ্লেষণে গীতাবানী: প্রণব কুমার সত্যব্রতের নতুন প্রয়াস

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

পিএম সৈকত:

সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজীবনের নৈতিকতা, কর্ম, আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য জীবনদর্শন। যুগে যুগে বহু পণ্ডিত, গবেষক ও সম্পাদক গীতার বাণীকে নতুনভাবে বিশ্লেষণ ও উপস্থাপন করেছেন। শ্রী রামানুজাচার্য, জগদীশ চন্দ্র ঘোষ, অতুলচন্দ্র সেন ও নির্মল চন্দ্র পালের মতো বিদ্বান ব্যক্তিরা গীতার ব্যাখ্যা ও সম্পাদনার মাধ্যমে এর দর্শনকে সাধারণ মানুষের কাছে সহজ করে তুলেছেন।

এই ধারাবাহিকতায় তরুণ লেখক প্রণব কুমার সত্যব্রত গীতার বাণীকে আধুনিক ও যুগোপযোগী দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণের উদ্যোগ নিয়েছেন। প্রণব কুমার সত্যব্রত ২০ অক্টোবর ১৯৯৮ সালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রত্যন্ত পল্লী চাকিরপশার ইউনিয়নের সোনাবর আমতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘সংস্কৃত ভারতী দক্ষিণ বঙ্গ’ থেকে ‘সংস্কৃতে প্রবেশ’ কোর্স সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি সংস্কৃতি কলেজে ‘বেদান্ততীর্থে’ অধ্যায়ণরত আছেন। এত অল্প বয়সে তিনি সংস্কৃত ভাষা, দর্শন ও বিভিন্ন শাস্ত্রের ওপর দীর্ঘদিনের অধ্যয়ন ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গীতার শিক্ষাকে সমকালীন সমাজ ও বিজ্ঞানমনস্ক চিন্তার আলোকে বিশ্লেষণ করেছেন।

তার সম্পাদিত গ্রন্থে গীতার শ্লোকগুলোর ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মউন্নয়ন, নৈতিক শিক্ষা ও আধুনিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। ফলে নতুন প্রজন্মের পাঠকদের জন্য গীতার শিক্ষা আরও সহজবোধ্য ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

চর্যাপদ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে। অনেকের মতে, গীতার চিরন্তন শিক্ষাকে আধুনিক ভাষা ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপনের এই প্রয়াস তরুণ সমাজকে নৈতিক ও আধ্যাত্মিক চর্চার প্রতি আরও আগ্রহী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com